ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আল-কায়েদার বন্দিদশা থেকে উদ্ধার : প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১০, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম তাকে বন্দিদশা থেকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকা সুফিউল আনামকে উদ্ধার করে। ৯ আগস্ট বুধবার বিকেলে তিনি দেশে ফিরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।