গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামীসহ গরুচোরকে গ্রেপ্তার করেছে।জানা যায়, বুধবার বিকালে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে থানার এসআই আঃ মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। এতে চোরাই গরুসহ এজাহারভুক্ত আসামী গোলজার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেন। গোলজার হোসেন বামনজল গ্রামের আঃ জব্বারের ছেলে। এরআগে সৈয়দ মামুন হক, এএসআই আব্দুল মোমিন ও আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাস্থ নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত আজাদুল ইসলাম ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আজাদুল উপজেলার কেকৈ কাশদহ গ্রামের হামিদ মিয়ার ছেলে ও নজরুল ইসলাম, চাচীয়া মীরগঞ্জ গ্রামের মজিবর রহমান চৌকিদারের ছেলে বলে সূত্র জানায়।থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন

