ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আবারও তারেকের নির্দেশে ২০১৩-’১৪ সালের মতো সন্ত্রাস শুরু করেছে : জয়

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির নেতা-কর্মীরা আবারও বিদেশে পলাতক ও দন্ডিত তারেক রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় । জয় তাঁর ভেরিফাইড ফেসবুকে সোমবার এক স্ট্যাটাসে বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।
তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা যেভাবে সরকারী যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াতচক্র আবারও সহিংসতা শুরু করেছে।জয় বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন। সজিব ওজেদ জয় তার পোস্টে বাংলা ও ইংরেজী ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে “ বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল” শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।