ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে আত্মঘাতি হামলায় ৪৪ জন নিহত

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শীর্ষস্থানীয় ইসলামিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে একশ’রও বেশি। কর্মকর্তারা এই কথা জানান।রোববার দেশটির আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সরকারের শরিক দল জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের রাজনৈতিক দলের সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এই সময়ে সম্মেলনে শত শত সমর্থক উপস্থিত ছিল।খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে একশ’রও বেশি লোক।তিনি জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী সম্মেলনের মূল মঞ্চের কাছাকাছি বোমার বিস্ফোরণ ঘটায়। দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামলার সময়ে তাঁবুতে প্রায় চারশ’ লোক ছিল।বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববারের এই হামলার নিন্দা করেছেন। তিনি হতাহতদের প্রতি শোক ও সমবেদনা এবং দায়ীদের বিচারের অঙ্গীকার করেছেন।জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এই ঘটনার তদন্তের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।এদিকে এখনও হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা সম্প্রতি জেইউআই-এফের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।