ঢাকাশনিবার , ২৯ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে তার চোর আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
জুলাই ২৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ ২ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী সাতক্ষীরার মনিরুল হুদা। আটককৃতরা হলো, উপজেলার মানিকনগর গ্রামের মো. আমজাদ হোসেনের পুত্র পেশাধারী চোর আবুল কাসেম (২৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খয়েরহাট গ্রামের মৃত নান্নু মোল্লার পুত পেশাধারী তার চোর নজরুল ইসলাম (৩৪)। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গত শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটে সিকিউরিটিরা ওই চোর কে তামার তারসহ ধরে ফেলে। খবর পেয়ে এসআই জাহিদুল ইসলাম তাদের হেফাজতে নেয়। শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।