ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় একটি রিকসার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ এর গ্যারেজ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তজিবুর রহমান সরকার (৫৬) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত রাজি উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আহমেদ নয়ন। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাজপুর এলাকা রিকসার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কোমরে গুজেরাখা ৪রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। আশুলিয়া থানার এসআই শাহিন আহমেদ নয়ন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাজপুর এলাকার রিকসার গ্যারেজ থেকে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র প্রদর্শন করে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। উল্লেখ গ্রেপ্তারকৃত তজিবুর রহমান সরকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তিনি জামিনে ছাড়া পেয়ে এলাকায় ত্যাসের সৃষ্টি করে। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে তার নং ৫৮/৫/২১, ০১/৫/২২, ০২/৫/২২ ।

