বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রæর মোকাবেলা করতে হবে। তিনি সেটাই বাস্তবায়ন করেছিলেন বলে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করছি। তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও বলেছিলেন আমাদের যা কিছু আছে তাই নিয়ে পদ্মা সেতু, পাওয়ার পয়েন্ট, ফøাই ওভারসহ দেশে উন্নয়ন ছড়িয়ে দিতে হবে। বাস্তবেই তিনি তা করে দেখিয়েছেন। আজ দেশে ২২/২৪ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বুধবার আশাশুনিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার, ভ্যান, ছাগল বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধনীতে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা, শিক্ষা, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে দেশে যে উন্নয়ন হয়েছে, তা ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবেনা। ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে নিয়ে গিয়েছিল, ২০০৫ সালে যারা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে গিয়েছিল আজ তারা আবারও মাথা চাড়া দিতে চায়। সেটা আর কখনও সম্ভব হবেনা। তারা মনে করে বিদেশে গিয়ে নাকে কেঁদে, নালিশ করে অন্য কোনভাবে নির্বাচনে জয়ী হতে চায়। সেটা ভূলে যেতে হবে। কারন বর্তমানে দেশে নির্বাচন হবে শেখ হাসিনা অধিনে এবং শেখ হাসিনাই থাকবেন দেশের প্রধান মন্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরন মন্ডল ও শ্রমিকলীগ নেতা ঢালী সামছুল আলমের পরিচালায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভূজিত মÐল ও শ্রমিক নেতা ঢালী মো. সামছুল আলমের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শেখ মিরাজ আলী, দীপংকর বাছাড় দীপু, দিপংকর সরকার দীপ, ওমর সাকি পলাশ, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, সেলিম রেজা সহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তিনি ২২ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ২২ হতদরিদ্রকে মাঝে পা চালিত ভ্যান ও ৮০ জন গৃহিনীর মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ করেন ও তাদরে সাথে কথা বলে খোঁজ খবর নেন।
আশাশুনির বুধহাটায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিট পুলিশিং সমাবেশ 
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় মাদক ইভটিজিং সন্ত্রাস চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বুধহাটা বাজার চত্বরে বুধহাটা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আশাশুনি থানার আয়োজনে নারী সমাজ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি সাতক্ষীরা) মু. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস,এম জামিল আহমেদ। এসআই মিঠুনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আ’লীগ নেতা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর প্রমুখ। সমাবেশে প্রধানর বক্তব্যে অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, পূর্বে আমাদের প্রধান সমস্যা ছিল জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্ব। কিন্তু আজকে প্রধান সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলা হবে, মাদক। মাদকাসক্ততা কেবল ব্যক্তি নয়, বরং গোষ্ঠিকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ততা রোধে পরিবার সমাজ এখন হিমশিম খাচ্ছে। প্রাচ্যের ঐতিহ্য পারিবারিক বন্ধন এখন ভেঙ্গে পড়েছে, তাই পরিবার দুর্বল হওয়ায় মানকাসক্ততা বৃদ্ধি পাচ্ছে। তিনি উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে বলেন, মাদকেবর সাথে কোন ছাড় নেই। কোন পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাহলে আমাদেরকে জানাবেন, সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক, প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি সকলকে দেশের বর্তমান পরিস্থিতর কথা উল্লেখ করে বলেন, গুজবে কান দিবেন না। মোাবইলের মাধ্যমে গুজব ব্যাপক ভাবে ছড়াচ্ছে। নেগেটিভ কোন কিছু দেখলে যাচাই বাছাই না করে গুজব ছড়াবেননা। একটা গোষ্ঠি অনাচার সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে থাকে। তিনি সকলকে এব্যাপারে সতর্ক থাকতে আহবান জানান। বুধহাটা বাজারের প্রহরা ব্যবস্থা জোরদার করতে তিনি আজ (বুধবার)প্রত্যাহ রাতে ২ জন করে পুলিশ নৈশ প্রহরীদের সাথে বাজারে থাকবেন বলে ঘোষণা প্রদান করেন।
আশাশুনিতে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ’২৩ উদযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার খলিসানী এসডিএফ অফিস কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা এবং মৎস্য চাষী ও মৎস্যজীবিবৃন্দ। সম্পদ উন্নয়ন, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করা হয়। সাথে সাথে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আশাশুনিতে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এমপি’র রুহুল হকের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। বুধবার বেলা ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান, অসীম বরণ চক্রবতী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মু. রফিকুল ইসলাম, কৃষি অফিসার এস.এম এনামুল ইসরাম, সিনিয় উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যিজৎ মজুমদার, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, পিআইও সোহাগ খান, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, ওমর সাকি পলাশ, প্রভাষক দীপংকর বাছাড় দীপু, কাদাকাটি চেয়ারম্যান দিপঙ্কর সরকার দিপ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন প্রমূখ। সভায় উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড, উপজেলার উন্নয়নে সরকারি দপ্তরের তৎপরতা, সমস্যাবলী নিয়ে আলোচনা করা হয়। জাতির পিতার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রদানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আশাশুনি তথা সাতক্ষীরা জেলার উন্নয়চিত্র তুরে ধরে আগামীতে অগ্রসরমান কার্যক্রমকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

