ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

তথ্য ফাঁসের মুল কারন ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা : প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

আওরঙ্গজেব কামাল :
জুলাই ২৪, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা মূল কারণ । সোমবার আইসিটি বিভাগের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এই তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী। সাইবার নিরাপত্তা বিষয়ে আগের সভার জরুরি কার্যবিবরণী ও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতা মূল কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তদন্ত পর্যালোচনা এবং অনুসন্ধানে প্রতীয়মান হয়, যথাযথ কারিগরি জ্ঞানসম্পন্ন লোকবল না থাকায় তাদের ওয়েব অ্যাপ্লিকেশন সঠিকভাবে তদারকি হয়নি। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুপারিশমালা পেশ করা হয়। সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ক জ্ঞানসম্পন্ন দক্ষ জনবল নিয়োগ করার সুপারিশ এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তাফা কামাল, বিজিডি ই-গভ সার্ট’র প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা। প্রসঙ্গত, তথ্যপ্রযুক্তিভিত্তিক মার্কিন অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ১০ জুলাই দুটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আরেকটা ছিল ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।