ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পেশাদার সাংবাদিকদের পেশায় টিকে থাকার চ্যালেঞ্জ

আওরঙ্গজেব কামাল :
জুলাই ২১, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ে পেশাদার সাংবাদিকদের পেশায় টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তি গণমাধ্যম। সংবাদপত্রসহ অন্যান্য গণমাধ্যমের প্রাণ হলেন সাংবাদিকরা। সেই মূলধারার সাংবাদিকরা বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হচ্ছে। কিন্তু অনৈক্যের কারণে এ দেশের সাংবাদিকরা তাদের স্বার্থ রক্ষা করতে পারছেন না। এ থেকে উত্তরণের জন্য সংশ্নিষ্টদের মধ্যে একটি সমন্বিত প্রয়াস জরুরি। ঝুঁঁকি নিয়ে কাজ করতে হয় সাংবাদিকদের। বিভিন্ন ধরনের হুমকি, মামলা-হামলার প্রতিনিয়ত শিকার হতে হয় সংবাদকর্মীদের। তবে ঝুঁঁকি থাকলেও আর ১০টা পেশার চেয়ে সাংবাদিকতায় বেশি সম্মান এখনো বিদ্যমান রয়েছে। সাংবাদিকদের সমাজের দর্পণ বা আয়না বলা হয়। এখনো সমাজের মানুষ সাংবাদিকদের ভক্তি ও শ্রদ্ধা করেন। অপরাধীরা ভয় পায়। তবে কিছু ‘হলুদ সাংবাদিকতার কারনে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি ক্রমেই বেড়ে চলেছে। এখন সাংবাদিকতা পেশা একটা চ্যালেঞ্জ ও প্রতিযোগীতা মুখি বহুগুন বেড়েছে। পেশাদার সাংবাদিকদের পেশায় টিকে থাকতে নানাবিধ সমস্যার পড়তে দেখাযায়। একদিকে রাজনৈতিক চাপ অপরদিকে ভিন্ন ভিন্ন পেশার লোক সাংবাদিকতার পেশায় ঢুকে গোটা সাংবাদিক সমাজ এখন হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফলে সাংবাদিকতার ঝুকি ও বহুমুখি সমস্যা আরো অনেক গুন বেড়ে চলেছে। অপেশাদার সাংবাদিকদের কারনে বর্তমানে পেশাদার সাংবাদিকরা কঠোর পরিশ্রম করেও দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছেন । এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পেশা থেকে আশা নামধারী সাংবাদিকরা অনেক ভালো রয়েছে। তাদের গাড়ী বাড়ির অভাব নেই, কারন সাংবাদিকতাকে কাজে লাগিয়ে অবৈধ্য পন্থায় নিজেদের পকেট ভারী করছে। তাদের প্রভাবে প্রকৃত সাংবাদিকরা এখন নাজেহাল হয়ে পড়েছে। এছাড়া কিছু রাজনৈতিক নেতারা এ পেশায় ঢুকে তাদের অর্থের প্রভাব খাটিয়ে প্রকৃত সাংবাদিকদের কোন ঠাসা করে রেখেছে। একটা অভিযোগ অনেক দিন যাবৎ করা হচ্ছে যে, আমাদের সাংবাদিকদের একটা অংশ বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। দেশের অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পেশাও যেমন রাজনৈতিক ভাবে বিভক্ত। তবে অন্য পেশা রাজনৈতিকভাবে বিভক্ত হলে যত ক্ষতি হয়, গণমাধ্যম বিভক্ত হলে ক্ষতি হয় অনেক বেশি। । যে কারনে সাংবাদিকতা এখন রাজনৈতিক ভাবে বিভাক্ত হয়ে সাংবাদিকতাকে প্রশ্নের মুখে ফেলেছে। সব মিলিয়ে বহু ঝুঁকি ও নানামুখি সমস্যা নিয়ে কাজ করতে হয় পেশাদার সাংবাদিকদের। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ তৈরি করতে গেলে হুমকি বা হামলার শিকার হতে হয় প্রতিনিয়ত । এছাড়া প্রশাসন বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে অবস্থা অনেক সময় হয় ভয়ঙ্কর।বর্তমানে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নেই বললেই চলে। আর এক্ষেত্রে যদি প্রশাসনের সাথে বিরোধে জড়ালে অহেতুক তুচ্ছ ঘটনায় ফাঁসানো হয় সাংবাদিককে। সবমিলিয়ে নানা নিরাপত্তা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন সাংবাদিকরা৷ প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার এখন বহুগুন বেড়েছে৷ আরও আছে মামলার ভয়৷ সবসময় পাশে থাকে না অধিকাংশ প্রতিষ্ঠান ও সংগঠনগুলো৷ গেল কয়েক বছরে শুধু তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাংবাদিক হয়রানির ঘটনা ঘটেছে অনেক গুলো৷এ সময় অনেক সাংবাদিক সংগঠন দায়সারা ভাবে প্রতিবাদ করেছে। তাতে কোন লাভ হয়নি কারন অন্যান্য পেশার মতো রাজনৈতিক কারণে সাংবাদিকরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ৷সাংবাদিকদের এই দ্বিধাবিভক্তির কারণে সরকারের বিভিন্ন পর্যায়ের চাপ আগে যতটা ছিল, এখন তার থেকে বেশি হবার সুযোগ তৈরি হয়েছে ৷ কেউ কেউ হয়তো ব্যক্তিগত সুবিধাও নিয়েছেন৷ কেউ কেউ প্রতিবাদ করেন৷ কিন্তু খুব ক্ষীণ কণ্ঠে৷এই পরিস্থিতি আরো খারাপের দিকে আরো অগ্রতি লাভ করেছে৷ সাংবাদিকদের প্রতিষ্ঠান কিংবা সংগঠনগুলো সাংবাদিকদের কল্যাণে ঠিকমতো কাজ করতে পারছে না৷ বা করেন না। একটি সংগঠন সাংবাদিকদের ঐক্যের জন্য তৈরী হলে কিছুদিন পরে দেখাযায় ঐ সংগঠন কয়েকটি ভাগে বিভাক্ত হয়েছে নিজেদের সমালোচনায় ব্যস্ত সময় পার করে। কোন সংগঠন সাংবাদিকদের জন্য কাজ করতে পারে না। একটি চক্র সাংবাদিক হত্যা করে, সাংবাদিকদের নির্যাতন করে, আইনি বিপাকে ফেলে, হত্যার হুমকি দেয় কিন্তু এসবের কোনো বিচার হয় না। একেবারে নতুন কৌশল ধামাধরা নিম্নমানের সাংবাদিক ও সংবাদমাধ্যমকে নানা সুযোগ-সুবিধা দিয়ে, অপসাংবাদিকতার মিছিল বাড়িয়ে নৈতিকতা বা পেশাগত মর্যাদায় উন্নত গণমাধ্যমকে অমর্যাদাকর জায়গায় ঠেলে দিয়ে তাদের জীবন দুর্বিষহ করে তোল।এর সঙ্গে যুক্ত হয়েছে সাংবাদিকদের নানা উচ্চাভিলাষের জন্য পেশা ও রাজনৈতিক বিশ্বাসের সংমিশ্রণ, বিশেষ ক্ষমতাশালী মহলের মুখপত্রে পরিণত হওয়া ইত্যাকার নানা বিষয়। এখনো‘‘নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছে৷ শারীরিক নিরাপত্তার অভাব তো আছেই, প্রতিষ্ঠানগুলোতে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি দেয়া হয় না, চাকরির নিরাপত্তার অভাব, এসবের মধ্য দিয়েই নানান বাধা উপেক্ষা করে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হয়। বেশিরভাগ সাংবাদিকই এখন এটা অনুভব করেন না যে বাংলাদেশে সাংবাদিকতা করার জন্য একটা মুক্ত পরিবেশ আছে। এছাড়া সাংবাদিকদের উপর নতুন নতুন আইন ও পুরোনো আইন এর প্রয়োগের কারণে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা করা বেশ কঠিন হয়ে পড়েছে। নেই সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থা। এদিক থেকে সরকার বলছে যে খুবই সাংবাদিক বান্ধব সরকার ,আবার আমরা সাংবাদিকরা বলছি যে আমরা অত্যন্ত চাপের মুখে আছি। আসলে বিচার্য বিষয় হচ্ছে আইন। যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এটা সরকারও বলবে না যে এসব আইন নাই। আইন আছে এবং আইনের প্রয়োগ এই দুটো বিচার করলেই আপনি বুঝতে পারবেন যে সাংবাদিকতার পরিবেশ এখন বাংলাদেশে এখন কী রকম একটা ভয়াবহ। এবং আমি মনে করি যে স্বাধীন সাংবাদিকতা করার পরিবেশ খুবই খুবই সংকীর্ণ হয়ে আসছে। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও সম্প্রতি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা এবং মানহানি মামলা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। “আসলে সাংবাদিকতার পরিবেশটা হচ্ছে এটা একটা মুক্ত পরিবেশ। এখন মুক্ত পরিবেশতো শুধু মুখে বললে হবে না। আমাকে তো অনুভব করতে হবে, যে আমি সত্যিকার অর্থে একটা মুক্ত পরিবেশে কাজ করছি। ২০১৯ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডারস নামে একটি আন্তর্জাতিক সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫০। আমার কাছে মনে হয় সাংবাদিকরা এখন আর আগের মত ঝুকি নিয়ে সংবাদ প্রচার করেন না বা চেষ্টা করে না। কারন প্রশাসনের বাধার মুখে পড়তে চায় না কেউ। যার কারণে সবসময় সঠিক খবর প্রকাশ পায় না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন কৌশলে গণমাধ্যম বন্ধ, নিয়ন্ত্রণের চেষ্টা এমনকি সাময়িক বন্ধ হবার নজীর আছে। ফলে সাংবাদিকতা এখন সুবিধা অনুযায়ী চর্চা হচ্ছে । ধরেন কোন সাংবাদিকের বিরুদ্ধে যদি আইনগতভাবে কোন সংস্থা কোন ব্যবস্থা নেয়, তাহলে তার বিপরীতে আইনের একটা সুরক্ষা পাওয়া যায় এটাতো স্বাভাবিক। কিন্তু এখানে তো সেটা হচ্ছে না। এখানে কোন অদৃশ্য শক্তি কিভাবে গণমাধ্যমগুলোতে নিয়ন্ত্রণ বা খবরদারি করছে, সেটা তো বোঝা যাচ্ছে না। ফলে এটা তো একটা আতংক। বড় বড় গণমাধ্যম যখন বিপদে পড়ে তখন সেটা অন্যান্য ছোট গণমাধ্যমের কাজকে আরো সংকুচিত করে ফেলে। বিভিন্ন পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের স্বাধীনতার প্রশ্নটি আমার মনে ঘুরেফিরে আসে। আমি দেখছি, আমরা সাংবাদিকেরা যথাযথ মান অর্জন করতে পারিনি। ডিজিটাল প্রযুক্তি এসেও লাভ হয়নি। বেড়েছে সমস্যা। প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছি আমরা। এসব হয়রানি এড়ানোর একমাত্র উপায় হতে পারে সাপোর্ট নেটওয়ার্ক গড়ে তোলা। কিন্তু এখন আবার অন্যের দিকে আঙুল তুলা সাংবাদিক বা সাংবাদিক সংগঠন গুলির অব্যাসে পরিনত হয়েছে। কে কত বড় সাংবাদিক তা জাহির করতে সকলে ব্যস্ত সময় পার করছে। আমি বলবো অন্যের দিকে আঙুল না তুলে নিজেদের কাছে যে প্রশ্নটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, নিজেদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেও প্রাণপ্রিয় যে পেশাটিতে আমরা আছি, সেটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপনি নিজেকে কতটুকু নিরাপদ ভাবছেন সেটি কি একবাও ভেবে দেখেছেন? আমি বলবো এখনো সময় আছে নিজেদের মধ্যের সকল ভেদাভেদ ভুলে আপনার পেশায় দায়ীত্বশীল হউন। স্বচ্ছতা এবং মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে বিশ্বাসযোগ্যতার সংকট থেকে সংবাদমাধ্যমকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে পেশাদার সাংবাদিকদেরই। অপরাজনীতি যেমন রাজনীতিকে গ্রাস করে ফেলে, তেমনি অপসাংবাদিকতাও প্রকৃত পেশাদার সাংবাদিকতাকে গ্রাস করে ফেলতে উদ্যত আজ। ভালো সাংবাদিকতাই কেবল সাংবাদিকতাকে রক্ষা করতে পারে।

লেখক ও গবেষক :
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেস ক্লাব

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।