ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মোবাইল কোর্টে ৪ টি প্রাইভেট ক্লিনিকে অর্থদণ্ড ও সিলগালা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই ১৩, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে লাইসেন্স না থাকার অপরাধে ৪টি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও সিলগালা করে বন্ধ করেছে । বুধবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ ক্যাম্প র‌্যাব-৬ এর আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে।পরে বিভিন্ন অপরাধ প্রমানিত হওয়ার কারণে ৪ টি প্রাইভেট ক্লিনিক সিলগালা করে বন্ধ করে দিয়েছে । এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশপুর সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন।এসময় আরো উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডাক্তার মাহমুদ হেদায়েত বিন সেতু এবং ঝিনাইদহ র‌্যাব -৬ এর কোম্পানী কম্যান্ডার ইসতিয়াক হুসাইন। এ মোবাইল কোর্টে সিলগালা করে বন্ধ করে ভৈরবা সিহাব প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল,নেপারমোড় মা ও শিশু প্রাইভেট হাসপাতাল ,একতা প্রাইভেট ক্লিনিক এন্ড হাসপাতাল ও পদ্মপুকুরে মহিউদ্দিন হাসপাতাল।এছাড়া এই ৪ টি ক্লিনিক মালিক ৫ হাজার টাকা জরিমানা ও নগদ অর্থ আদায় করা হয় । এ অভিযানের ব্যাপারে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন বলেন মোবাইল কোর্টের নানা অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে ৪ টি ক্লিনিকের মালিক ৫ হাজার টাকা করে জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করা হয়েছে । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।