মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সোমবার সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সাক্ষাৎকালে ডিএমপি কমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

