ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি :
জুলাই ৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধে গোলাগুলিতে পাঁচজন রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন- ক্যাম্প-৮ (পশ্চিম অংশ) এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, শুক্রবার ভোরে ৮ নং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এপিবিএন অধিনায়ক জানান- গুলাগুলির এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় রোহিঙ্গারা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক বিরাজ করছে। এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে। পুলিশ এদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবারে বন্দুক যুদ্ধের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।