ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনা সিটি নির্বাচনে তালুকদার আব্দুল খালেক ২০৭২৮, আব্দুল আউয়াল ৭৫০৬

বিশেষ প্রতিনিধি :
জুন ১২, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিটি করপোরেশ নির্বাচনের ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ২০৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়াল (হাত পাখা) পেয়েছেন ৭৫০৬ ভোট। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচজন। এদের মধ্যে চারজন দলীয়ভাবে প্রার্থী হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়াল (হাত পাখা) ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন এস এম শফিকুর রহমান (টেবিল ঘড়ি)।খুলনা সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এই সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
২৮৯টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক
ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।