ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দৃবৃর্ত্তরা

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ফতেপুর চামা গ্রামের পাশে আম বাগানে এই হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা নয়ালাভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও লাভাঙ্গা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আবুল হাসান(২১)। স্থানীয়রা বলেন, আবুল হাসান রাত ১০টার দিকে নয়ালাভাঙা থেকে মোটরসাইকেলযো নিজ বাড়ী ফিরছিলেন। ফতেপুর গ্রাম পার হওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আবুল হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশ্ববর্তী একটি আম বাগানে নিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ছুটে গেলে দৃবৃর্ত্তরা পালিয়ে যায়। এ সময় তারা আবুল হাসানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবাগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগে নেতৃবৃন্দরা সেখানে ছুটে যান এবং আহত ছাত্রলীগ নেতার খোঁজ খবর নেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ছাত্রলীগ নেতাকে আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।