ঢাকাশুক্রবার , ৯ জুন ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি মোহাম্মদ এ আরাফাত

ডেস্ক রিপোর্ট :
জুন ৯, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে নৌকা পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয়, স্থানীয় নেতা, অভিনেতা, ব্যবসায়ী ও সাবেক আমলাসহ মোট ২২ জন। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, রশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। এছাড়া দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানও ছিলেন। বৈঠকে ঢাকা-১৭ আসনের প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও ৯টি পৌরসভা, ৩৭টি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।