দিনদিন বেপক আকারে বাড়ছে জোরকরে জমি দখলের ঘটনা,ঠিক তেমনি নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল এলাকায় এক আদিপত্যের অপশক্তির মাধ্যমে, জোরকরে জমি দখলে ব্যস্ত সময় পার করছে,জানা গেছে তার আত্মীয় সজন মামাতো ভাইয়ের জায়গাও দখল নিতে বাদ দেয়নি এই কাউন্সিলর শাহজালাল, তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় জমি দখলের একটি অভিযোগ হয়েছে ২০/৫/২০২৩ইং তারিখে জোরকরে জমি দখল ও মারধরের ঘটনানাও ঘটে,এবং প্রাননাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।তার এই জমি দখলের দাপটে এলাকায় আরো ভুক্তভূগী রয়েছে যেমন ভুক্তভোগী ১.আলীআজগর,২.কামাল, ৩.রফিক, সহ এলাকায় আরো অভিযোগ রয়েছে,সোনারগাঁ থানা পুলিশ গত ২০২২ সালের রমজান মাসে মাদকের এক অভিযান চলাকালে,মাদক কারবারিকে সহযোগিতা করার দায়ে, এই ঘটনার সাক্ষীর ভিত্তিতে সারাদিন থানার মধ্যে আটক করে জিজ্ঞাসা বাদ চালায়,,এর আগে এলাকায় এক ফেক্টরীর কাছে ১০ হাজার টাকা মোবাইলে চাঁদা দাবির অভিযোগ ফাঁস হয়।স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, সে বিভিন্ন বিচার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে,, একটু লক্ষ করলে দেখা যাবে তার সাথে সবসময় কিছু অসাধু লোক প্রতিটি বিচার শালিশে একই গ্রুপচক্র এলাকায় সাধারণ মানুষ কে জিম্মি করে রাখে,তারমধ্যে রয়েছে দরপতের সালাউদ্দিন,আলমগীর,এদের অন্যতম লিডার কাউন্সিলর শাহজালাল। তাদের এই চক্রটি সবসময় একসাথে জোরকরে পেশী শক্তি খাটিয়ে এবং নামে বেনামে জাল দলিল করেও এলাকার সাধারণ মানুষের ভিটা জমি দখল করে,,আলমগীরের নামে ২০২২ সালে একাধিক জমিদখলের অভিযোগ থানায় ডায়েরী রয়েছে।পানামের দরপত এলাকার মানুষ এই কাউন্সিলর শাহজালাল ও তার বাহিনীর হাত থেকে মুক্তি চায়।

