ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ফার্মেসিতে হামলা,ভাংচুর নগদ অর্থ লুটপাট

সাভার প্রতিনিধি :
মে ১৪, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া শ্রীপুর এজিজ গেটস্থ সিআরপি মার্কেটে আশা মেডিকেলর মালিক আলমগীর হোসেন (৩৬) ও মোঃ জাহাঙ্গীর খান এর উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে,হামলার কারীরা মারপিটেই ক্ষান্ত হয়নি দোকানে ভাংচুর- তান্ডব চালিয়ে নগদ অর্থও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাদী মোঃ জাহাঙ্গীর খান।বাদী ও তার অভিযোগ সূত্রে জানা গেছে,আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রীপুর তালটেক এলাকার মৃত্যু মৃত চাঁন মিয়ার ছেলে ১। মোঃ আজিজুল হক (২৫),ও ২। মমতাজ বেগম (৪৫),সহ অজ্ঞাত নামা ৩জন বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিছে,উল্লেখিত বিবাদীদ্বয়ের সাথে আমার পূর্ব শত্রুতা চলিয়া আসিতেছিল। গত-১২/০৫/২০২৩ তারিখ রাত্র অনুমান ৮.৩০ মিনিটের সময় আমি আমার ফার্মেসীতে বসে আমাদের বাড়ীর বিল্ডিং তৈরীর কন্ট্রাকশন কাজের হিসাব কিতাব করা কালীন উল্লেখিত বিবাদী সহ অজ্ঞাত নামা বিবাদীরা হাতে লোহার রড,কাঠের বাটাম দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে আমার ফার্মেসীর ভিতর অনধীকার প্রবেশ করিয়া সকল বিবাদীগন একযোগে আমার উপর হামলা করিয়া এলোপাতাড়ী ভাবে মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।এ সময় তার মাথায় ১নং বিবাদী মমতাজ বেগম (৪৫), হুকুমে ২নং বিবাদী  আজিজুল হক (২৫), ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে তার দোকানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে ৩,০০,০০০/-টাকা নিয়ে নেয় বলে বাদী মো: জাহাঙ্গীর খান অভিযোগে উল্লেখ করেন। হামলা চালিয়ে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা জখমীকে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মোঃ আজিজুল হকের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় এছাড়া অন্যান্য সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আহাম্মেদ নয়ন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,মারামারি ঘটনা এমন তথ্য জেনেছি এবং অভিযোগ পেয়েছি,হামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সত্য ঘটনা সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।