ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটি নির্বাচন: প্রতীক বরাদ্দ-ভোট ২৫ মে

কে এম মোহম্মাদ হোসেন রিজভী :
মে ৯, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ মে) সকাল থেকে দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। গত সোমবার (০৮ মে) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচনে মেয়র পদে আট জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৩ জনসহ মোট ৩২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০ ভোট কেন্দ্র তিন হাজার ৪৯৭টি ভোট কক্ষ থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ নির্বাচনে ৪৮০ জন প্রিজাইডিং অফিসার, তিন হাজার ৪৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ছয় হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা থাকবেন। এ নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম (মাছ), এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), সরকার শাহনুর ইসলাম (হাতি) ও হারুন অর রশীদ (ঘোড়া)। রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দ লাভের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী ২৫ মে এই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। গাজীপুর সিটির সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে। কেননা আইন অনুযায়ী, ভোটগ্রহণ করতে হবে মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।