ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ৩ জুয়াড়ি গ্রেপ্তার

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলর সময় নগদ টাকা ও সরঞ্জামাদীসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছেন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত জুয়াড়িদেরকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের হযরত আলী (২০), চান মিয়া (৪২) ও বকুল মিয়া (২৫)। এরা সকলেই মধ্য বেলকা গ্রামের গোল চত্বরে জুয়া খেলার আসরে বসছিলেন। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৪ হাজার ২’শ ৫০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ আদর্শপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আঃ রহমান (১) নামে শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে আঃ রহমানের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুলহাস মিয়া সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। শিশু আঃ রহমান ঐ গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার, থানা পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেরাজুল ইসলাম পৃথক পৃথকভাবে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।