ঢাকাবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঘোষণা দিয়ে ফের স্বর্ণের দোকান খুলছেন ‘পলাতক’ আরাভ খান

ডেস্ক রিপোর্ট :
মে ৪, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডির টাইমলাইনে একটি স্ট্যাটাসে ফের স্বর্ণের দোকানটি খোলার ঘোষণা দেন তিনি। ফেসবুকে আরাভ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ আজ থেকে আরাব জুয়েলার্স ওপেন করলাম আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে আমার অন্তর থেকে দোয়া করবেন আমিন।স্ট্যাটাসের সঙ্গে ‘আরাভ জুয়েলার্সের’ সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন আরাভ।পুলিশ হত্যা মামলার পলাতক অন্যতম আসামি আলোচিত রবিউল ইসলাম আপন ওরফে হৃদয় ওরফে আরাভ খান দুবাইয়ে ফের তার স্বর্ণের দোকান খোলার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি দোকানটি উদ্বোধন ঘিরে পুলিশ হত্যা ও তার উত্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর সরকার তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার পরই গা ঢাকা দিয়েছিলেন তিনি। আরাভ খান নিজের ফেসবুক আইডির টাইমলাইনে একটি স্ট্যাটাসে ফের স্বর্ণের দোকানটি খোলার ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসের সঙ্গে ‘আরাভ জুয়েলার্সের’ সামনে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।সবার উদ্দেশে আরাভ খান তার ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ আজ থেকে আরাভ জুয়েলার্স ওপেন করলাম। আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন দোয়া করেছেন আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে আমার অন্তর থেকে দোয়া করব আমিন।সম্প্রতি পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার অন্যতম আসামি আরাভ খানকে ফেরাতে বাংলাদেশের চিঠি আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানানো হয়। অন্যদিকে আরাভ খান দুবাইয়ে নজরদারিতে রয়েছেন বলে সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। এরমধ্যেই আরাভ খান গত মঙ্গলবার তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘রাখে আল্লাহ মারে কে, আলহামদুলিল্লাহ।’ এই পোস্ট দেওয়ার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।