ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা মাটি ও মানুষের কথা বলে : প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্ট :
এপ্রিল ৫, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকেরা হলেন জাতির বিবেক, তারা সব সময় মাটি ও মানুষের কথা বলে, সাংবাদিকেরা অনেক কষ্ট করে মাঠ পর্যায় থেকে রিপোর্ট তৈরী তাদের এক রিপোর্টের ভিত্তিতে আমরা অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে থাকি বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রান মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম (এমপি)। তিনি এ সময় আরো বলেন,একমাত্র সাংবাদিকরা পারে দেশ থেকে অপরাধ ও দূরর্নীতী মুক্ত করতে। বুধবার (৫মার্চ) ঢাকা প্রেস ক্লাব এর বার্ষিকী কর্মী সম্মেলন ২০২৩ দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এ সব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের জন্য দেশের মানুষের কাজ করে যাচ্ছে তা আসলে অকল্পনীয়। বিশ্ব যখন অর্থনৈতিক মন্ধা চলছে, ঠিক তখনই আমাদের প্রধানমন্ত্রী তার দক্ষতার সহিত দেশের অনৈতিক সচল রেখেছেন। তিনি গৃহহীনকে থাকা জন্য ঘর বানিয়ে দিছেন। দেশের রাস্তা ঘাট তৈরী করে যাচ্ছেন। আর এই উন্নয়নের খবর সারা বিশ্বের মাঝে পৌঁছিয়েছে দিচ্ছেন আপনার (সাংবাদিকেরা),আপনাদের প্রতিটা নিউজ আমরা ফলো করি এবং অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে হয় আপনাদের নিউজের উপর ভিত্তি করে। আর এই আপনারা (সাংবাদিকেরা) যদি মিথ্যা বানোয়াট নিউজ প্রকাশ করে এতে দেশের ভাবমূর্তির উপর আঘাত হানে।ঢাকা প্রেস ক্লাব এর নেতাকর্মীদের দাবী সম্পর্কে প্রতিমন্ত্রী তার বক্তব্য বলেন আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম, আছি, থাকবোঢাকা প্রেস ক্লাব এর কর্মী সম্মেলনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি কে উপদেষ্টা মন্ডলের সদস্য করেন ঢাকা প্রেস ক্লাব এর নেতাকর্মীরা। উক্ত কর্মী সম্মেলনে প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব এর প্রধান উপদেষ্টা ও সাবেক মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি বলেন সরকারের উন্নয়ন কাজে সহযোগীতা করতে হবে। সাংবাদিকরা কোন দলের হয়ে কাজ করবে না , তবে দেশের জন্য কাজ করবে। সংগঠনের সভাপতি আওরঙ্গজেব
কামালের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান (পবন) , বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা দক্ষিনের সহ-সভাপতি সোহারাব হোসেন স্বপন,সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোফতাসিম বিল্লাহ ,সচিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ,অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,স্বাস্থ্য মন্ত্রালয়ের যুগ্ন-সচিব মোঃ হেলাল হোসেন,এস টিভি বাংলার পরিচালক সুরমা আলম,সাভার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী জমাত আলী দেওয়ান, এফবিওজের চেয়ারম্যান এস এম মোরশেদ,মহাসচিব মোঃ হানিফ আলী,রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান মোঃ আজিজ মাহফুজ,ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্রাড,মনোযার হোসেন,দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক সেলিম রহমান খান,দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার,দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূইয়া,যুবলীগ নেতা মোঃ রাজু দেওয়ান, এবং ঢাকাবর্তমানে  প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। কর্মী সম্মেলনে বিভিন্ন পত্রিকার সম্পাদক ,সংবাদিকগনেরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা ডিজিটাল আইনকে শীতিল করার জন্য সরকারের প্রতি দাবী জানান। কর্মী সম্মেলন শেষে ঢাকা প্রেস ক্লাব এর একটি পরিচালনা কমিটির ঘোষণা দেওয়া হয় এবং সংবাদ সংগ্রহে যেসকল সাংবাদিক বিশেষ ভুমিকা পালন করেছেন তাদেরকে সন্মাননামুলক ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।