ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুন করে অটোরিকশা ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি :
মার্চ ২১, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় চালককে খুন করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার সোনাতলা থানার শিচারপাড়া গ্রামের মো. রাসেল রানা (২৬) ও ঢাকার কামরাঙ্গিরচর আমিনবাগ এলাকার মো. স্বপন (৩৭)। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভার সেনানিবাসের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গেটের উল্টোদিকের ডোবা থেকে মাথায় আঘাতের চিহ্নসহ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার শনাক্তের পর জানা যায় লাশটি সাভারের রিকশাচালক ইমাম হোসেনের (৪৬)। এর আগে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ইমাম হোসেনের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ৮ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আশুলিয়ার কুরগাঁও এলাকার সুজন মুন্সী, আশুলিয়ার কাঠগড়া এলাকার সোলাইমান, খোরশেদ ও সেলিম। পরে সুজন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সুজন মুন্সীর দেওয়া তথ্যমতেই গতকাল সোমবার রাসেল ও স্বপনকে গ্রেপ্তার করা হয়।আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল শিকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। এ চক্রের বাকিদের তথ্য খুঁজে বের করার জন্য এবং তাদের কাছ থেকে লুটের রিকশা উদ্ধার করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।