ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরব হস্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে আলহাজ্ব মো: সোহাগকে আহবায়ক ও আলহাজ্ব আনোয়ার হোসেন বাবুলকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন। এ বিষযে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন,ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরব হস্ত কমিটির আহবায়ক আলহাজ্ব মো: সোহাগ একজন দক্ষ সংগঠক ও সাংবাদিক । তার নেতৃত্রে সৌদি ছাড়াও ৭টি দেশে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আমরা ঢাকা প্রেস ক্লাব কে একটি আন্তজাতিক মানের সাংবাদিক সংগঠনে পরিনত করা চেষ্ঠা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

