ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নৌকা ও হাতপাখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ; আহত-১২; আটক-২

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
মার্চ ১০, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো ও হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবা উদ্দিন খান দুলাল এর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে।শুক্রবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মীরা বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী জালাল মীর (৪৫), শাজাহান মিয়া (২৫), জিদান (২৩), রিয়াজ (৩৫), রুবেল (৩২), বশির (৩০) এবং হাতপাখা প্রার্থীর কর্মী ফেরদৌস হাওলাদার (৪৮), মুশফিক রহমান (২০), সবুজ (৪৩), বেল্লাল (২০) হিরো হাওলাদার (৪০)।আহত জালাল মীর কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। এ ঘটনায় মুশফিক ও বেল্লাল কে আটক করা হয়।এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী হেমায়েত উদ্দিন হিরো বলেন, পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের ওপর হাতপাখার প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে।হাতপাখা প্রতীকে প্রার্থী মেজবা খান দুলাল বলেন, নৌকার প্রার্থী পটুয়াখালী থেকে ৩০টি মোটরসাইকেলে লোক এনে শুক্রবার সকালে আমাদের কর্মীদের উপর হামলা করে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।