ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে খাদ্য পাবে পাঁচ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী

ডেস্ক রিপোর্ট :
মার্চ ১০, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, রমজান উপলক্ষে পাঁচ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য পাবে এবং যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটির দাম সারা পৃথিবীতেই বেড়েছে। এটি বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট সাশ্রয়ী দামে দেওয়ার ব্যবস্থা করেছেন।শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রমজানের প্রয়োজনীয় খাদ্যপণ্য পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যপণ্য দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে আছে।রমজান মাস আসার আগেই সবাই যেন একসঙ্গে কেনার জন্য বাজারে হুমড়ি খেয়ে না পড়েন এ আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পন্য সরবরাহের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করেন একসঙ্গে ক্রয় করে জমা রখাবেন, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মওজুদ আছে, দাম বাড়ার কোনও কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে ক্রয় করার বিষয়টি পরিহার করতে হবে।বাজার মনিটরিং এর বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মওজুদ করার চেষ্টা করবে, সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।