ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অ্যালকোহল স্পিরিট পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ৯, ২০২৩ ৩:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহেল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার ৭ মার্চ সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গত ২ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে অ্যালকোহল পান করে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পিছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫) মারা যান। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ভাংড়ি শ্রমিক, বিপুল কুমার রিক্সা চালক ও রাজিব হোসেন মোটর শ্রমিক।
এরপর বিষাক্ত অ্যালকোহল পানে মারা যাওয়া জাহাঙ্গীর খাঁর ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডের রেজা হোমিও হলের মালিক ডাক্তার রেজাকে আসামী করে মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত অ্যালকোহল পানে তিন জনের মৃত্যুর পর থেকে হোমিও চিকিৎক রেজা পালাতক ছিল। তাকে আটক করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।