স্মার্ট বাংলাদেশ গড়তে যুবসমাজকে যথাযথভাবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি । এ সময় তিনি আরো বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন স্মার্ট মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ধারণ করার জায়গায় উপনীত করেছেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট নাগরিক, স্মার্ট জাতি, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ গঠনে চলমান সংগ্রাম এগিয়ে নেওয়ার বিকল্প নেই। মন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রযুক্তির দক্ষতা অর্জনে যুবসমাজকে অনুপ্রাণিত করতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।৬ই মার্চ রোজ সোমবার বিকাল ৩.৩০ ঘটিকায় বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে “ ৫ম যুব সম্মেলন২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় এ সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, তিনি বলেন,জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপিয়ান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যহত রেখেছে। সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, তিনি বলেন,সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে থাকবে ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও মানবিক সম্পর্কের দৃঢ় ভিত্তির ওপর ভিত্তি করে সৌদি-বাংলাদেশের মধ্যে গভীর ও দারুণ সম্পর্ক রয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রুনাই এর রাষ্ট্রদূত হাজী হারিছ বিন ওথমান তিনি বলেনে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র,স্মার্ট বাংলাদেশ গড়তে ব্রুনাই বাংলাদেশের পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথি , ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাংগঠনিক সম্পাদক ও এস টিভি বাংলার নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বি টিভির উপস্থাপিকা ও বিডি নিউজ ৯৯৯ ডটকম এর বার্তা সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কে এম মোহম্মাদ হোসেন রিজভী,বর্তমানের নায়ক মান্না সহ বিভিন্ন দেশের রাস্ট্রদূতগন, ব্যবসায়িক বৃন্দ,অনেক সেলিব্রেটি ও ইয়ং উদ্যোক্তাগন।
বেটার বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। বেটার বাংলাদেশ ফাউন্ডেশন একটা অলাভজনক জাতীয় উন্নয়ন ও গবেষণা সংস্থা, ২০০৯ সালে প্রফেসর মাসুদ এ খান এর নেতৃত্বে কিছু ইয়াং প্রফেশনালদের নিয়ে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়।বিবিএফ নারী উন্নয়ন, নারীর দক্ষতা অর্জন, শিক্ষা, স্বাস্থ্য, ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন, বিদেশী বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্যগাঁথা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন সারা বিশ্বে পৌঁছে দেবার চেষ্টা করে যাচ্ছে।বেটার বাংলাদেশ ফাউন্ডেশন এর অঙ্গ প্রতিষ্ঠান বিবিএফ গ্লোবাল প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবার জন্য কাজ করে যাচ্ছে।ডিজিটাল তথ্য প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কারের পথ ধরে আসা চতুর্থ শিল্প বিপ্লব বিজয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রগতিতে এগিয়ে যাওয়া বর্তমান সরকার বহুমাত্রিক পরিকল্পনা- কর্মকৌশল গ্রহণ ও সফল বাস্তবায়ন করে যাচ্ছে। ইতোমধ্য সরকারের প্রতিশ্রুতি ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে।এই বাস্তবতা সামনে সরকারের নতুন লক্ষ্য ‘ স্মার্ট বাংলাদেশ গড়ার। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বৃদ্ধিদীপ্ত, উদ্ভাবনী’।অর্থাৎ সব কাজই হবে স্মার্ট। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী জনাব আ ক ম
মোজাম্মেল হোসেন বলেন -বিজয়ের মাস মার্চ। ত্রিশ লক্ষ বাঙালির রক্তএবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ উন্নতির দিকে নয় অবনতির দিকে চলেছিল।দীর্ঘ ২৯ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশ দিনদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে ওঠে। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে তা বাস্তবায়ন করেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ। তিনি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজকে আহ্বান জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য এগিয়ে আসতে বলেন।ডিজিটাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আধুনিক রুপ তথ্যপ্রযুক্তির সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ঘোষণা করেনএ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে
বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। যে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে, তা সত্যিই অভাবনীয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বৈশ্বিক ডিজিটাল অগ্রগতি থেকে একটুও পিছিয়ে নেই।অদম্য গতিতে আমরা চলছি তথ্যপ্রযুক্তির এক মহাসড়ক ধরে। আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ আজ বিপ্লব সাধন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতায় পরিপূর্ণতা পেয়েছে। এর ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে’ স্মার্ট বাংলাদেশে- এ রূপান্তরের কাজ শুরু হয়ে গেছে।আজকের যুবরা গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদ্য নিয়ে বিবিএফ আয়োজন করেছে বিবিএফ ইউথ সামিট ২০২৩।অনুষ্ঠানে সকলের বক্তব্য শেষে সম্মানিত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ ও গিফট প্যাক তুলে দেওয়া হয়।সবশেষে ফটোসেশান, অতিথি আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়।

