ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাগেরহাট প্রতিনিধি :
মার্চ ২, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির ৩০ নেতাকর্মীর মধ্যে ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসেন এ আদেশ দেন।গত ২৫ ফেব্রæয়ারি সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের মুনিগঞ্জ বাড়ি ও শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা কারাগারে রয়েছেন তারা।এদিকে নেতাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বিএনপি ও তার অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিজন ভ্যানে থাকা নেতাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন কর্মীরা।বিএনপির আইনজীবী মোশাররফ হোসেন মন্টু বলেন, পুলিশ আটক ৩০ নেতাকর্মীর মধ্যে ৬ জনের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ড মঞ্জুর না করে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শাহেদ আলী রবিসহ ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।