ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল কলেজগুলোতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার তাগিদ রাষ্ট্রপতির

কিশোরগঞ্জ প্রতিনিধি :
মার্চ ১, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ এক অনুষ্ঠানে কথা বলেন। রাষ্ট্রপ্রধান চিকিৎসকদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবাও দিতে হবে।’ রাষ্ট্রপতি হামিদ আশা করেন এ মেডিকেল কলেজটির সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনম নওশাদ খান বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।