ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
মার্চ ১, ২০২৩ ২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া সরকারী মাহাতাব উদ্দিন কলেজের একাউন্ট থেকে অর্থ উত্তোলনের অভিযোগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। পরে আদালত মামলাটি দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহকে তদন্তের নির্দেশ দিয়ে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেন।মামলার আসামীরা হলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাস, প্রধান হিসাব রক্ষক রজব আলী, শাহজালাল ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এ বি এম আহসানুল কবির, ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান এভিনিউ এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন, প্রধান কার্যালয়ের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন, খুলনা জোনের জোনাল হেড সাইদুর রহমান।এ মামলার বিবরনে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কালীগঞ্জ শাখায় সরকারী মাহাতাব উদ্দিন কলেজের চলতি হিসাব নম্বর ৫৮৫৮ এবং ৬১২৭ থেকে চেকের মাধ্যমে অধ্যক্ষের স্বাক্ষর ব্যতীত ৬ লক্ষ ৮০ হাজার ২১ টাকা উত্তোলন করেন এই ৭ জন। যেটি পরবর্তিতে অধ্যক্ষের মোবাইলে আসা এসএমএস নম্বর পেয়ে ব্যাংকে খোজ নিয়ে জানতে পারেন অধ্যক্ষ।পরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: নাজিমুদ্দৌলা বাদীর নালিশী দরখাস্তের প্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধির ২০০ ধারামতে জবানবন্দী গ্রহন করেন। এরপর ঘটনার স্বুষ্ঠ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহকে নির্দেশ প্রদান করেন।মামলার বাদী সরকারী মাহাতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান জানান, কি কারনে এবং কেন আমার স্বাক্ষর ছাড়া অর্থ উত্তোলন করা হল সেটি আমি জানিনা। অভিযুক্তরা নিজেদের যোগসাজসে এমনটি করেছে। আমার স্বাক্ষর ছাড়া ব্যাংক একাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে হলে অবশ্যই শিক্ষা মন্ত্রনালয় বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আদেশ লাগবে। যেটা অভিযুক্তদের কাছে নেই।তিনি আরো বলেন, সরকারী মাহাতাব উদ্দিন কলেজটি গত ০৮.০৮.২০১৮ তারিখে সরকারীকরণ হয়। পরে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল ১২.০৯.২০২১ তারিখে কলেজের সকল ব্যাংক হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পত্রাদেশ মোতাবেক নিজের স্বাক্ষর প্রতিস্থাপন করেন।০৮.০৮.২০১৮ সালের পর সরকারী করণের পর শাহজালাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ০৯.১২.২১ পর্যন্ত যে সকল ব্যক্তির স্বাক্ষর এবং যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের প্রতিস্বাক্ষরে কয়েক কোটি টাকা উত্তোলন করা হয়েছে তার স্বপক্ষের শিক্ষা মন্ত্রনালয় বা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কোন পত্রাদেশ নেই। এই কোটি কোটি টাকা কলেজটির তথাকথিত ভারপ্রাপ্ত গং এবং ০৮.০৮.২০১৮ তারিখ থেকে হিসাবদ্বয়ের চেকে অর্থ উত্তোলন হয়েছে তা যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সুবর্ণা রানী সাহা, সাদিয়া জেরিন এবং বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও ব্যাংক কর্মকতাদের যোগসাজশে হয়েছে। এটা সম্পুর্ণ রুপে সরকারী অর্থ আত্নসাতের সামিল। এ বিষয়টিও আদালত তদন্ত করবে এমনটিই আমার প্রত্যাশা।এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কলেজের যে অর্থ উত্তোলন হয়েছে এটা যথাযথ প্রক্রিয়া মেনেই করা হয়েছে। এই টাকা পরীক্ষার ফিস সহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে। তবে অধ্যক্ষ হয়তো মনে করতে পারে সঠিক নিয়মে টাকা উত্তোলন হয়নি বা সঠিক ভাবে ব্যয় করা হয়নি। এ জন্য অধ্যক্ষ এমনটি করতে পারে।তবে, তারা পুনরায় একাউন্টে থাকা টাকা আত্মসাৎ করতে পারে জানিয়ে তিনি বলেন, কলেজের শিক্ষক মনোজ কান্তি সহ কয়েকজন ব্যাংকের যোগসাজসে এই অর্থ উত্তোলন করে। তাই এ ব্যাপারে তদন্ত করে সঠিক কারণ নির্ধারন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এই মামলা দায়ের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।