ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ছাত্রী উত্যাক্ত করার অভিযোগে যুবকের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধিঃ
মার্চ ১, ২০২৩ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে শিরিন হক বালিকা ম্যাধমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামে এক বখাটে যুবককে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন। ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার। বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।