ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি :
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আওরঙ্গজেব কামালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। সময় সভাপতি  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে বলেন   আমরা সর্বত্রে বাংলা ভাষা চাই । আমরা আমাদের অধিকার আদায় চাই । এখনো দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি । এ সময় তিনি আরো বলেন  প্রতিটি সাংবাদিকদের সরকারের পক্ষ থেকে নিম্নতম ভাতা দিতে হবে । ভূমিহীন সাংবাদিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে । সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিতসহ সাংবাদিক হয়রানি বন্ধ করতে হবে ।  এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনের সাংগঠনিক সম্পাদক ও  এসটিভি বাংলার নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন   তিনি বলেন   ঢাকা প্রেসক্লাব সকল সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে । একুশে ফেব্রুয়ারির  অনুপ্রেরণা থেকে ধারণ করে সামনের দিকে আমরা এগিয়ে চলবো । এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্ঠা এ্যাড,মোতাসিম বিল্লাহ । তিনি বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি । তাদের রক্ত বৃথা যেতে দেব না । ভাষা শহিদদের আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে । এ সময় তিনি আরো বলেন,ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ভীত প্রস্তুত হয়েছিল । সেই ভাষা সৈনিক পরিবার সব সময় অবহেলিত, তাদের খবর কেউ রাখেন না । অথচ তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি । দ্রুত ভাষা সৈনিকদের তালিকা তৈরি করে তাদের সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জোর দাবি জানান তিনি । এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা প্রেস ক্লাবের কার্য নির্বাহী সদস্য শেখ ফরিদ আহম্মেদ চিশতী,কে এম মোহম্মাদ হোসেন রিজভী,মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আমিনুর ইসলাম রিপোন,কাফরুল থানা মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রাশেদা হামিদ অনি,ঢাকা প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মতিন,স্থায়ী সদস্য মোঃ ইদি আমিন,ইব্রাহিম মিলন,মাসুদ মৃধা,পপি,রুবিনা শেখ,অধিকার ডেভালপ্টমেন্ট সোসাইটির ঢাকা জেলার সভাপতি মোঃ সোহরাব মিয়া,মোঃ ওবাইদুর রহমান,মোঃ রফিকুল ইসলাম,সেলিম মৃধা,মোঃ শফিকুল ইসলাম,ইব্রাহিম বাহাদুর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।