ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ চত্বরে শুরুতেই জাতীয় ও কলেজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম। প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথির উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, অসরপ্রাপ্ত অধ্যাপক রুহুল কুদ্দুস, সুবোধ চক্রবর্তী, বিধান কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পায়রা উড়িয়ে ওসি মমিনুল ইসলাম ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর ক্রীড়া শিক্ষক পবিত্র কুমার দাশ, দীপঙ্কর কুমার মল্লিক, জাহিদুল ইসলাম সহ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির পরিচালনায় বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সভাকক্ষে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফোরামের সদস্য বনমালী দাস, বিমল কৃষ্ণ মন্ডল, কল্যানী সরকার সহ ফোরামের অন্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, বেড়িবাঁধ ভাঙন, উচ্চ জোয়ারের চাপ, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষি ফসলের উপর বিরুপ প্রভাব পড়েছে। বর্ষা মৌসুমে এসব এলাকায় বছরে একাধিক বার মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। ফলে ভুক্তভোগী মানুষ অন্যত্র চলে যাচ্ছে। তাই আসন্ন বাজেট অধিবেশনে উপকূলীয় উপজেলা গুলোতে বিশেষ বরাদ্দের দাবী করেন তারা।

আশাশুনি থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল আটক

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির মহিষকুড় থেকে মটর সাইকেল চুরিকালে পেশাদার চোর রাশিদুল জনতার হাতে আটক হয়েছে। স্থানীয় জনতা গনধোলাই শেষে থানা পুলিশে সোপর্দ করেছে।থানা ও মটর সাইকেল মালিক সুত্রে জানাগেছে, বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষকুড় মৎস্য সেটে শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপুর সহোদর তপন বাছাড়ের ১৫০ সিসি পালসার (সাতক্ষীরা-ল-১২-১৮১৪) মটর সাইকেল রাখা ছিল। এ সময় সুযোগ বুঝে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রুস্তম গাজীর ছেলে পেশাদার মটর সাইকেল চোর রাশিদুল (২৪) মটর সাইকেল ডুবিøকেট চাবি দিয়ে খুলে চালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা হাতে-নাতে ধরে ফেলে। সাথে সেটে থাকা জনতা গনধোলাই শেষে পুলিশে মটর সাইকেলসহ থানা পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে থানা অফিসার মমিনুল ইসলাম পিপিএম জানান, গত রোববার রাত ৯ টার দিকে মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাউবো’র বাঁধের উপর থেকে একই ধরনের মটর সাইকেল ১৫০ সিসি পালসার (খুলনা-মেট্রো-ল-১১-৮৭৯১) হারিয়ে যায়। যার মালিক ওই ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্যা। মটর সাইকেল চোর রাশিদুল স্বীকারোক্তি মোতাবেক মটর সাইকেলটি শ্যামনগর উপজেলার বংশিপুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর থেকে ওই দিন বিকালে উদ্ধার করা হয়। ওসি মমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ২ ডজ্জনাধিক মটর সাইকেল চুরির মামলা, অভিযোগ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা তল্লাসি ও নতুন করে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান। এব্যাপারে মোটর সাইকেল মালিক তপন কুমার বাছাড় বাদী হয়ে আশাশুনি থানায় ১৩(০২)২৩নং মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।