ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫ দিন পাঠদান করা হবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি : নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫দিন পাঠদান করা হবে বলেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। গতবছর আমাদের শিক্ষাক্রমে ৬ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হয়েছে। যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো তখন আমরা ৫ দিন পাঠদান করেছি। নতুন শিক্ষাক্রমেও ৫ দিন শ্রেণি কক্ষে পাঠদান করা হবে। শিক্ষক নিয়োগ বিষয়ে তিনি বলেন, কারিগরি বিভাগে পূর্ববর্তী ১০ বছর কোন শিক্ষক নিয়োগ হয়নি। গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এদিকে, সবসময়ই কোন না কোন শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হচ্ছে। সে অনুযায়ী আমরা শিক্ষক নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া খুব সহজ নয়। এ মুহূর্তে আমাদের কোন শিক্ষক সঙ্কট নেই। কোথাও পদ শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।