ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ছাতকে ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ৪ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটেরও কিছু এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।