ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে প্রকাশ্য দিবালোকে ডাকাতি,নগদ টাকা স্বর্নালংকার লুট

নোয়াখালী প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জের কাজিনগর গ্রামে প্রকাশ্য দিবালোকে মুখোশ পরা একদল ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে একা থাকা এক যুবতীকে চোখ মুখ ও হাতপাঁ বেঁধে ঘরে থাকা নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আাসলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার(৯ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১১টার সময় বেগমগঞ্জের ০৮নং ইউপির কাজিনগর গ্রামে হানিফের একা বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৃতঃ হানিফের স্ত্রী ফাতেমা বেগম জানান,আজ সকাল ১১টার দিকে আমার এক অসুস্থ আতœীয়কে দেখতে আমার নাতনী মহিমা আক্তার তিশা (১৬) কে ঘরে একা রেখে আমার মেয়েকে নিয়ে পার্শ্¦বর্র্তী দক্ষীন নাজিরপুর গ্রামে যাই, এ সুযোগে একদল ডাকাত কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তিশাকে চোখমুখ ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের কাঠের পায়ার সাথে বেঁধে রেখে ঘরে আলমিরাতে রক্ষীত নগদ ৭০ হাজার টাকা, ৫টি সর্নে¦র আংটি ও এক জোড়া কানেরদুল সহ প্রায় ২লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ফতেমা বেগম আরো জানান,আধা ঘন্টা পর আমরা মা-মেয়ে এসে দেখি ঘরের দরজা খোলা এবং ঘরে ঢুকে দেখি আমার নাতনীকে চোখমুখ পেঁচিয়ে কাঠের পালার সাথে বেঁধে রেখেছে। এমতাবস্থায় আমরা চিৎকার করলে পাশ^বর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এ ঘটনায় ওই এলাকার জনমনে বর্তমানে আতংক বিরাজ করছে। কয়েকজন এলাকাবাসী জানান, বর্তমানে কাজিনগর ও তৎসংলগ্ন এলাকায় চুরি,ছিনতাই,চাঁদাবাজি,অবাধে মাদক ব্যবসাসহ কিশোর গ্যং অপরাধ প্রবনতা বেড়ে গেছে। থানা পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। স্থানীয় ইউপি মেম্বার ফখরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,কাজিনগর গ্রামে ৪-৫জন চিঞ্্িহত মাদক ব্যবসায়ীকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে এবং তাদের আইনের হাতে সোপর্দ করা হলেও পরবর্তীতে তারা জামিনে এসে আবারও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধমৃৃলক কর্মকান্ড শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।