ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ডেক্স রিপোর্ট :
নভেম্বর ১০, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সাজা ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত এবং বর্তমানে পলাতক থাকায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আইনি বাধা সৃষ্টি হয়। সে বিবেচনায় শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করা হলে তা বিচারিক প্রক্রিয়ার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেননি। রায় ঘোষণার পরও নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের করেননি। ফলে বর্তমানে তার আপিল করার আইনগত সুযোগও আর নেই বলে তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, লন্ডনভিত্তিক ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। তবে আবেদনটি শেখ হাসিনা নিজে কিংবা তার রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি করেননি; বরং একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যথেষ্ট অস্বাভাবিক। কারণ, যাঁর নামে পাসপোর্ট চাওয়া হচ্ছে, তাঁর নিজের পক্ষ থেকে সরাসরি আবেদন করা হয়নি।

শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়েও আনুষ্ঠানিক নথিপত্র পাওয়ার কথা অস্বীকার করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত তাঁদের হাতে কোনো আনুষ্ঠানিক দলিল বা প্রমাণ আসেনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাঁকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট, এনআইডি এবং আপিলের আইনি সুযোগ নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যে চিফ প্রসিকিউটরের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।