ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২৬, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ’২৫ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে একই স্থানে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুস সালাম। ” জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসদেশীম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, পিআইও আমিনুর ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্যাসি মন্ডল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার শিরিন আক্তার, খামারী দিপু ঘোষ, মল্লিকা মন্ডল মন্ডল। এসময় বক্তারা বলেন প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাণীসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনিন্দন পুষ্টির চাহিদা পুরণ করে। পাশাপাশি একজন খামারী তার পরিবারের চাহিদা পুরণ করে জাতীয় জীবনেও গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।