ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি :
অক্টোবর ২১, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও প্রতারণার মাধ্যমে হারানো ২৯টি মোবাইল ফোন এবং ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইলগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী থেকে ৩টি, মঠবাড়ীয়া থেকে ৭টি, নাজিরপুর থেকে ৬টি, ভান্ডারিয়া থেকে ২টি, নেছারাবাদ থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এছাড়া, নাজিরপুর ও ভান্ডারিয়া থানায় ২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে, সোমবার (২১ অক্টোবর) ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া এলাকায় এক অভিযানে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিস ডেলিভারিম্যান সেজে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ও টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬,১৯০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার টিমের সহায়তায় অভিযানে এসব প্রতারকদের শনাক্ত করা সম্ভব হয়। নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের উদ্ধার ও সহায়ক কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।