ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি :
আগস্ট ১২, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার করেছে।সেনাবাহিনী ও পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাত ১১টায় উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর ভবানীপুর নতুন হাটখোলা এলাকা থেকে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে সিফন মিয়া কে (২৫) মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮০০ গাঁজা, ইয়াবা ২৫ পিস, নগদ ৯ হাজার ৩৭০ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন। ধৃতরা হলেন, হাবড়া ইউনিয়নের ভবানীপুর পিরোজপুর নতুন হাট খোলা এলাকার আব্দুল হাকিমের ছেলে রফিকুল ইসলাম ও ছেলে সিফন মিয়া।এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার (১১ আগষ্ট) দিবাগত রাত পোনে ১টায় বাব-ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশের উপ-পরির্দশক মো: নজরুল ইসলাম জানান, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় পিতা-পুত্রের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।