ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জুলাই ৩০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস এলাকায়।
নিহত নুরউদ্দিন হাওলাদার ওই এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি সম্প্রতি স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতে যেকোনো সময় বারান্দার আড়ার সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।