ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সিটি কলেজে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি:
জুলাই ২৯, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রত্যয়ে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ। অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক। কুরআন তেলাওয়াত করেন শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম ও ইংরেজি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মাহফুজা আক্তার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উম্মে হাবিবা ও জান্নাত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।