ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় মরুহম আলহাজ্ব মুনসুর আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কে এম মোহম্মাদ হোসেন রিজভী:
জুলাই ২৫, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার আশুলিয়ার চিত্রশাইলে ইয়ারপুর ইউনিয়ন মহিলা বিএনপির সাধারন সম্পাদক রিনা আক্তারের বাসভবনে মরুহম আলহাজ্ব মুনসুর আলীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা ১৯ সাভার- আশুলিয়ার গণমানুষের নেতা সাবেক এমপি ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি এ সময় বলেন,মরুহম আলহাজ্ব মুনসুর আলী ছিলেন একজন সরল ও সহজ মানুষ। তিনি সব সময় সাধারন মানুষের বিপদে পাশে থাকতেন। এ সময় তিনি বলেন,দেশের ভিতরে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। তিনি এ সময় আরো বলেন,আমরা যারা বিএনপির রাজনীতি করছি, গত ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন,গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো রয়েছি, ভবিষতে থাকবো। আমার অনুরোধ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আমরা নির্বাচনে বিশ্বাসী বর্তমান সরকারকে বলবো অতিদ্রুত নির্বাচন দিয়ে জনগনের মনবাসনা পূর্ণ করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সাবেক সাভার উপজেলার ভাইস-চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দীন বিল্পব,ইসরাত জাহান মিনি,আলহাজ্ব আব্দুল হাই আল-হাদী,আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ মনির হোসেন মোল্লা,হাজী আবুল কাসেম,জাহিদুর রহমান নবী দেওয়ান,তাইজুল ইসলাম,জাহাঙ্গীর আলম মন্ডল,আপেল মাহমুদ হান্নান ভূঁইয়া,জাহিদ হাসান বিকাশ,আবুল হোসেন মুন্সী,রিনা আক্তার, অধক্ষ খন্নকার মোজাফ্ফার হোসেন,আব্দুর রশিদ পাটোয়ারী , ইমান উদ্দিন, মোঃ নাজিউর রহমান, মোফাজ্জল হোসেন রাজু প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর ঘটনায় নিহত ও আহতদের স্বরনে এবং মরুহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন ব্যবসায়ী মাহবুবুর রহমান রনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।