ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জুলাই ১৭, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার  বেলা ১১টায় জেলা বাস টার্মিনালে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ পিরোজপুর এর যৌথ আয়োজনে টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা-ঘরমুখো, পথচারী মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। এ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণের এ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।