ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় নারীদের নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
জুলাই ১০, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ০৯ ও ১০ জুলাই ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে সমাজ সেবায় অবদান রাখতে পারা।প্রশিক্ষণকে শেষে শত দল নারী উন্নয়ন দলের সদস্য কবিতা রানী হালদার বলেন, আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি সংগঠন কি, একটি সংগঠন কিভাবে পরিচালনা করতে হয়।জবা নারী উন্নয়ন দলের সভাপতি অপর্ণা মল্লিক বলেন, আমরা আজকে শিখেছি সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে। এই প্রশিক্ষণ করে আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।মেঘনা নারী উন্নয়ন দলের সদস্য (২) মুক্তা পারভীন বলেন, আজকের প্রশিক্ষণ থেকে আমরা শিখেছি যে কিভাবে একটি সংগঠন করতে হবে এবং সেটা কিভাবে পরিচালনা করতে হবে। আমরা সংগঠন করতাম কিন্তু এভাবে বিস্তারিত কখনো জানতাম না। আমরা সবই জানা জিনিস আজ নতুন করে শিখেছি। সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ আমাদের জন্য এই উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।