সড়ক আছে, সংস্কার নাই। জনদূর্ভোগ আছে, ব্যবস্থা নাই। এ অবস্থা খোদ কুষ্টিয়া শহরের হাউজিং সি বøকের সম্প্রসারণ সড়কের। যেখানে জনদূর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী বলছে অবহেলিত সড়কটির দিকে নজর নেই পৌর কর্তৃপক্ষের। আর সংশ্লিষ্টরা বলছেন সংস্কার বা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। এমতাবস্থায় সড়কটির দ্রুত সংস্কার দাবী করেছেন এলাকার অবহেলিত জনসাধারন। এলাকাবাসী জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের নীচে বয়ে চলা জলাশয়ের পাশ দিয়ে নির্মিত কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া বটতলা মোড় থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার হাউজিং সি বøকের সম্প্রসারণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিতভাবে পড়ে আছে। ২০ থেকে ২৫বছর আগে সড়কটি নির্মান করা হয় জনসাধারনের চলাচলের সুবিধার্থে। হাউজিং সি বøক সহ ততসংলগ্ন এ বি সি এবং ডি বøকের বাসিন্দারা এ সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন শতশত জনসাধারনের এই সড়ক দিয়ে চলাচল রয়েছে। চলে রিক্সা , ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ অসংখ্য ছোট বড় যানবাহন। বৃষ্টি হলেই সড়কটিতে পানি কাদা জমে চলাচলে অনুপযোগী হয়ে যায়। এতে করে জনদূর্ভোগ বেড়ে যায়। ছোটখাটো দূর্ঘটনাও ঘটে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে অনেকবার অবহিত করা হয়েছে। তবে তারা এ দিকে কোন নজর দেননি।শহরের বুকে এমন সড়ক ব্যবস্থা সকলকে প্রশ্নবিদ্ধ করেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কটির সাথে এ বি সি এবং ডি বøকের সংযোগ রয়েছে। সড়কের পীজ সম্পূর্ণ উঠে গেছে। জেগে উঠেছে ইট ও খোয়া। মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। জমে আছে বৃষ্টির পানি। কাদাও আছে জাগায় জাগায়। পথ চলতে অনেকের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় কমে গেছে যান চলাচল। স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, হাউজিং সি বøক সহ ততসংলগ্ন বøকের বাসিন্দারা হাউজিং সি বøকের সম্প্রসারণ সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার বিহীন পড়ে আছে। চলাচলের অনুপযোগী হয়ে গেছে সাধারন মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি। শহরের বুকে এমন যোগাযোগ ব্যবস্থা কখনো কাম্য নয়। সড়কটির দিকে নজর দেয়া পৌর কর্তৃপক্ষের কর্তব্য বলে আমি মনে করি। এ ব্যাপারে কুষ্টিয়া পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান বলেন, পৌর সভার মধ্যে যে সকল জনগুরুত্বপূর্ন সড়ক রয়েছে, সে সড়কগুলো জনগুরুত্ব অনুসারে পর্যায়ক্রমে সংস্কার বা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। তাই শহরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

