যশোরের কেশবপুর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব ও অসহায় পরিবারেরমাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বায়সা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেশবপুর পৌর জামায়াতের আমীর জাকির হুসাইনের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসাবে অসহায় পরিবারেরসদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কেশবপুর উপজেলা জামায়াতের আমীর ও যশোর-০৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জাময়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌর শ্রমিক বিভাগের সভাপতি আবু সাঈদ ও সেক্রেটারি রবিউল ইসলাম মুন্না, পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল ওহাব প্রমুখ।খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি অধ্যাপক মোক্তার আলী বলেন
জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রমে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এর অব্যাহত থাকবে।

