ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১

মীর জেসান হোসেন তৃপ্তী :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় শবেবরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ দগ্ধ ১১ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী নিয়ে আসেন। দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এক বার্তায় জানিয়েছেন,বিদ্যুতের শট সার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।