ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র গণ সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে স্থানীয় জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ এবং সদস্য সচিব আলমগীর কবির মান্নু। পত্তাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ কবির হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপি এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।