ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক মুক্তির সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক মুক্তির সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রীন স্কয়ার কাফে  পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রহিম সবুজের সভাপতিতে অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি  খান  সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামান। তিনি দৈনিক মুক্তিক সমাচার পত্রিকার সাফল্য কামনা করে  বলেন,আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই। দলমত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে আমরা এর নিরাপত্তা চাই। তিনি এ সময় আরো বলেন, ঢাকা প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে। আমাদের দাবি দেশের প্রতিটি সাংবাদিকে সরকারি ভাতা  দিতে হবে অন্যথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা,দৈনিক মুক্তির সমাচার পত্রিকার প্রকাশক মোঃ মাসুদ রানা বকুল। পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টিফটেক ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন,দৈনিক মুক্তির সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মজিবর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম,সাংবাদিক মোঃ কুতুবউদ্দীন,মোঃ মিজানুর রহমান,মোঃ শাহিনুর রহমান আকাশ,মোঃ হাবিবুল্লাহ,মোঃ বকুল শেখ,মোঃ শামীম হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।